পরীক্ষার চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের, দিনহাটায় শোকের ছায়া
কোচবিহার, ৩ আগস্ট (হি. স.): পরীক্ষা চলাকালীন হঠাৎ শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে মৃত্যু হলো দিনহাটা হাইস্কুলের এক সপ্তম শ্রেণির ছাত্রের। সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটায়। মৃত ছাত্রের নাম তন্ময় বর্মণ (১৩)। সে দিনহাটার ভ
পরীক্ষার চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের, দিনহাটায় শোকের ছায়া


কোচবিহার, ৩ আগস্ট (হি. স.): পরীক্ষা চলাকালীন হঠাৎ শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে মৃত্যু হলো দিনহাটা হাইস্কুলের এক সপ্তম শ্রেণির ছাত্রের। সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটায়। মৃত ছাত্রের নাম তন্ময় বর্মণ (১৩)। সে দিনহাটার ভেটাগুড়ি এলাকার বাসিন্দা ছিল।

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার অন্যান্য দিনের মতোই স্কুলে স্বাভাবিকভাবে পরীক্ষা চলছিল। কিন্তু পরীক্ষা চলাকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তন্ময়। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে দেখে তৎক্ষণাৎ সাহায্যে এগিয়ে আসেন কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকারা। দেরি না করে তাকে দ্রুত চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই আচমকা ও মর্মান্তিক ঘটনায় মৃত ছাত্রের পরিবারসহ পুরো স্কুল চত্বরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক মেধাবী ছাত্রের এই প্রয়াণে হতবাক শিক্ষক-শিক্ষিকারাও। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং ঘটনার অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করে।

ঠিক কী কারণে ওই ছাত্রের এমন আকস্মিক মৃত্যু হলো, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande