রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১৩৭-তম পর্ব, মনের কথা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রবিবার আবারও শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। এদ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রবিবার আবারও শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। এদিনের মন কি বাত অনুষ্ঠানটির ১৩৭-তম পর্ব।

রবিবার সকাল ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হবে। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে কী বক্তব্য রাখেন, তা জানার অপেক্ষায় রয়েছেন সমগ্র দেশবাসী।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande