'মন কি বাত'-এ আবারও ভোকাল ফর লোকাল-এর পক্ষে বার্তা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানটি ছিল ১৩৭-তম পর্ব। রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানটি ছিল ১৩৭-তম পর্ব।

রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন, ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ। সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে, আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরসুমে, আমি আরও একবার আপনাদের, ভোকাল ফর লোকাল-এর অনুরোধ করছি। ভোকাল ফর লোকাল-এর অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি, সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে, তা ভারতে তৈরি হয়েছে কি না। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ, ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড-এর বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে, আপনি নিজেও ভোকাল ফর লোকাল-কে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রানিত করুন|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande