প্রধানমন্ত্রী মোদী তাশখন্দে এক বিশেষ যোগ শিবিরে অংশ নিলেন
নয়াদিল্লি/তাশখন্দ, ৩০ আগস্ট (হি. স.) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে একটি বিশেষ যোগ শিবিরে অংশগ্রহণ করেছেন। এতে উজবেকিস্তানের ৫২ জন যোগ সাধক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এক্স -এ লিখেছেন, “চলতি বছরের
প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি/তাশখন্দ, ৩০ আগস্ট (হি. স.) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে একটি বিশেষ যোগ শিবিরে অংশগ্রহণ করেছেন। এতে উজবেকিস্তানের ৫২ জন যোগ সাধক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মোদী এক্স -এ লিখেছেন, “চলতি বছরের শুরুর দিকে আহমেদাবাদে আয়োজিত প্রথম বিশ্ব ইয়োগাসন চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তান অত্যন্ত গর্বের সঙ্গে অংশ নিয়েছিল। আজ কয়েকজন পদক বিজয়ীও এখানে উপস্থিত ছিলেন। তাঁরা ভারত ও চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত সব স্মৃতি নিয়ে ফিরে এসেছেন। যোগব্যায়ামকে জনপ্রিয় করার লক্ষ্যে যে কাজ করা হচ্ছে, তার জন্য আমি উজবেকিস্তান যোগ ফেডারেশনের ভূয়সী প্রশংসা করছি।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী শনিবার সকালে উজবেকিস্তান ও কিরগিজস্তানের চার দিনব্যাপী সফরে রওনা হয়েছেন। সফরকালে তিনি উজবেকিস্তানের রাষ্ট্রপতি শভকত মির্জিওয়েভের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল যোগাযোগ, প্রতিরক্ষা এবং শক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande