রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার নিফটের যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী সোমবার দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (নিফট)-এর যৌথ সমাবর্তন অনুষ্ঠান ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এই বিশেষ উপলক্ষে সর্বোচ্চ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী সোমবার দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (নিফট)-এর যৌথ সমাবর্তন অনুষ্ঠান ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এই বিশেষ উপলক্ষে সর্বোচ্চ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ( সিজিপিএ) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদকে ভূষিত করা হবে।

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে শিক্ষাগত উৎকর্ষ, সৃজনশীলতা, নিষ্ঠা এবং অসাধারণ সাফল্য অর্জনকারী স্নাতক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। যৌথ সমাবর্তন অনুষ্ঠানের পর ক্যাম্পাসভিত্তিক ডিগ্রি প্রদান অনুষ্ঠান পরিচালিত হবে, যেখানে উত্তীর্ণ শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের নিজ নিজ ডিগ্রি গ্রহণ করবেন।

এই যৌথ সমাবর্তন অনুষ্ঠান ২০২৬ এমন এক নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের মুহূর্ত, যাঁরা নতুন নতুন ভাবনাকে বাস্তব সম্ভাবনা ও সৃজনশীলতায় রূপ দিতে শিখেছেন। এই স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা নতুন উদ্ভাবনী চিন্তা, অর্থবহ সমাধান তৈরি এবং ভারতের ক্রমাগত বিকাশমান সৃজনশীল খণ্ডকে নিজেদের অবদান রাখার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং, বিশিষ্ট গুণীজন, পরিচালন পর্ষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, অধ্যাপক এবং দেশের ১৮টি নিফট ক্যাম্পাসের স্নাতক স্তরের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত নিফট আইন ২০০৬ দ্বারা পরিচালিত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। বিগত চার দশকে এই প্রতিষ্ঠানটি ফ্যাশন শিক্ষার ক্ষেত্রে এক অগ্রণী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা ঐতিহ্যবাহী শিল্প ও হস্তশিল্প, অ্যাকাডেমিক জ্ঞান, নকশা উদ্ভাবন, প্রযুক্তি, সৃজনশীল চিন্তা এবং শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande