টেনিসের হল অব ফেমে রজার ফেদেরার
লুজান, ৩০ আগস্ট(হি.স.) : সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে জায়গা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে ২৯ আগস্ট এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়। ২০টি গ্র্যান্ড স্লাম জেতা ফেদেরার এই অনু
টেনিসের হল অব ফেমে রজার ফেদেরার


লুজান, ৩০ আগস্ট(হি.স.) : সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে জায়গা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে ২৯ আগস্ট এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়। ২০টি গ্র্যান্ড স্লাম জেতা ফেদেরার এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ফেদেরারের সঙ্গে এবার হল অব ফেমে জায়গা পেয়েছেন সাংবাদিক ও ধারাভাষ্যকার মেরি কারিলো। ফেদেরার বলেন, এই সম্মান তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি। তিনি বলেন, ‘খ্যাতি কখনোই আমার লক্ষ্য ছিল না। আমি চেয়েছিলাম এমন কিছুর জন্য জীবন উৎসর্গ করতে, যা আমি ভালোবাসি। আর সেই ভালোবাসা যাদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়, তাদের পাশে থাকতে চেয়েছিলাম।’

২০২২ সালে ফেদেরার অবসর নেন। তিনি জিতেছেন ১০৩টি এটিপি ট্যুর শিরোপা। উইম্বলডন জিতেছেন আটবার। পুরুষদের মধ্যে এটাই সর্বোচ্চ। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন ছয়বার, ইউএস ওপেন পাঁচবার এবং ফ্রেঞ্চ ওপেন একবার জিতেছেন তিনি। বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে তিনি ছিলেন মোট ৩১০ সপ্তাহ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande