
কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : দলীপ ট্রফি - ২০২৬ ক্রিকেটের খেলায় সোমবার দ্বিতীয় দিনের শেষে সেমিফাইনালে মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে এগিয়ে ৪৫ রানে রয়েছে। এদিন ২০ ওভার খেলা হয়েছে ও উইকেটে রয়েছেন আমন মোখাদে - ২৩ রানে (৫৯ টি বল) অপরাজিত। বিপরীতে মুকেশ কুমার (৬ ওভারে) ১৪ রানে দুটি উইকেট ও মহম্মদ শামি (৫ ওভারে) ১৩ রান দিয়ে একটি উইকেট সে নিয়েছে। যদিও এর আগের দিন অর্থাৎ রবিবার প্রথম দিনের খেলায় প্রথম ইনিংসে মধ্যাঞ্চল দল (৮০.১ ওভারে) প্রথম ইনিংসে ২৬৬ রানে দলের সকলেই আউট হয়। এর জবাবে পূর্বাঞ্চল দল প্রথম ইনিংসে (৫৭ ওভারে) ২৬৬ রান তোলে ও সমতা ফেরাতে সমর্থ হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত