ইডেনে সৌরভের হাত থেকে ব্যাট গ্রহণ, ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়া অভিপ্রায়কে শুভেচ্ছা সিএবি-র
​কলকাতা, ৩১ আগস্ট (হি. স.): ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছে দুর্গাপুরের উইকেটকিপার-ব্যাটার অভিপ্রায় বিশ্বাস। সোমবার ইডেন গার্ডেন্সে মায়ের সঙ্গে হাজির হয়েছিল এই তরুণ ক্রিকেটার। আর সেখানেই সিএবি-র তরফে তার হাতে দুটি ব্যাট তুলে দিয়ে আগামী দিনের জন
ইডেন মায়ের সঙ্গে অভিপ্রাই বিশ্বাস, সৌরভ সাক্ষী


​কলকাতা, ৩১ আগস্ট (হি. স.): ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছে দুর্গাপুরের উইকেটকিপার-ব্যাটার অভিপ্রায় বিশ্বাস। সোমবার ইডেন গার্ডেন্সে মায়ের সঙ্গে হাজির হয়েছিল এই তরুণ ক্রিকেটার। আর সেখানেই সিএবি-র তরফে তার হাতে দুটি ব্যাট তুলে দিয়ে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।​অভিপ্রায়ের এই সাফল্যকে ঘিরে ইডেনে ছিল চরম উৎসাহের আবহ। তাকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন সিএবি সচিব বাবলু কোলে, সহ-সভাপতি নীতীশরঞ্জন দত্ত এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। তরুণ ক্রিকেটারের হাতে ব্যাট তুলে দিয়ে সৌরভ তাকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সাহসিকতার সঙ্গে খেলার পরামর্শ দেন।​শুধু ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেই থেমে না থেকে বাংলা এবং ভবিষ্যতে ভারতের সিনিয়র দলেও জায়গা করে নেওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা দেন সৌরভ। সিএবি সভাপতির এই উৎসাহে আপ্লুত অভিপ্রায় নিজের ক্রিকেট জীবনে আরও ভালো পারফর্ম করার প্রত্যয় ব্যক্ত করেছে।​উল্লেখ্য, দুর্গাপুর থেকে উঠে এসে জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেওয়া অভিপ্রায়ের এই সাফল্য বাংলার ক্রিকেটমহলেও আশার আলো দেখাচ্ছে। এখন সবার নজর তার মাঠের পারফরম্যান্সের দিকে— অনূর্ধ্ব-১৯ স্তরে নিজেকে মেলে ধরে সে পরবর্তী ধাপে পৌঁছাতে পারে কি না, সেটাই দেখার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande