(আপডেট) হড়পা বানে বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজ জারি, মৃত্যু বেড়ে ৯০৩
কাঠমান্ডু, ৩১ আগস্ট (হি.স.): হড়পা বানে বিধ্বস্ত নেপালে এখনও জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার পর্যন্ত নেপাল ও তিব্বতে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৩। এখনও আড়াই হাজারের বেশি মানুষের কোনও খোঁজ প
নেপালে জোরকদমে চলছে উদ্ধারজকাজ, জানালেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ


কাঠমান্ডু, ৩১ আগস্ট (হি.স.): হড়পা বানে বিধ্বস্ত নেপালে এখনও জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার পর্যন্ত নেপাল ও তিব্বতে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৩। এখনও আড়াই হাজারের বেশি মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে অনেক ভারতীয় রয়েছেন।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৩। এছাড়াও আড়াই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। প্রাণের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে নেপালে। হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাসুয়া জেলায়। এছাড়াও নেপালের আরও কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, নেপালের নয়টি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীর এখনও খোঁজ পাওয়া যায়নি। হড়পা বানের সময় বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের মধ্যে ওই কর্মীরা কাজ করছিলেন। নেপাল ও তিব্বত মিলিয়ে এখনও নিখোঁজ ৩ হাজার ৪৮ জন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande