শেয়ার বাজারে শুরুতেই ধস, সেনসেক্স ও নিফটিতে পতন
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি. স.): সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে মন্দার চাপ লক্ষ্য করা যাচ্ছে। সোমবার সকাল থেকেই সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। বাজার খোলার পর কেনাকাটার সামান্য সমর্থনে সেনসেক্স ও নিফটি সাময়িকভাবে কিছুটা উঠলেও, কিছুক্ষণ
শেয়ার বাজার


নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি. স.): সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে মন্দার চাপ লক্ষ্য করা যাচ্ছে। সোমবার সকাল থেকেই সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। বাজার খোলার পর কেনাকাটার সামান্য সমর্থনে সেনসেক্স ও নিফটি সাময়িকভাবে কিছুটা উঠলেও, কিছুক্ষণের মধ্যেই শুরু হয় শেয়ার বিক্রির চাপ। লাগাতার শেয়ার বিক্রির ফলে দুই প্রধান সূচকের ওপর চাপ বাড়তে থাকে। সকাল ১০টা নাগাদ সেনসেক্স ০.৫০ শতাংশ এবং নিফটি ০.৫৯ শতাংশ কমে লেনদেন করছিল।

বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচক এদিন ১৩৩.৭৮ পয়েন্ট (০.১৭%) কমে ৭৭,১৩০.৭৩ পয়েন্টে খুলেছিল। লেনদেনের শুরুতে কিছু কেনাকাটার দৌলতে তা লাফিয়ে ৭৭,১৭৭.২৭ পয়েন্ট পর্যন্ত পৌঁছায়। তবে এরপরই শুরু হয় শেয়ার বিক্রির ঢেউ। ধারাবাহিক বিক্রির চাপে সেনসেক্স দ্রুত খসতে শুরু করে। সকাল ১০টা পর্যন্ত কেনাবেচার পর সেনসেক্স ৩৮৬.৪৯ পয়েন্ট (০.৫০%) কমে ৭৬,৮৭৮.০২ পয়েন্টের স্তরে নেমে আসে।

একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি সূচকও ৫৮.১০ পয়েন্ট (০.২৪%) কমে ২৪,১১৭.৫৫ পয়েন্টের স্তরে লেনদেন শুরু করে। সূচনার পর কেনাকাটার জোড়ে এটি ২৪,১২৮.৭০ পয়েন্ট পর্যন্ত উঠলেও, পরবর্তী সময়ে টানা সেলিং প্রেসিওর বা বিক্রির চাপে তা খসতে শুরু করে। সকাল ১০টা পর্যন্ত লেনদেনে নিফটি ১৪৩.১৫ পয়েন্ট (০.৫৯%) ভেঙে ২৪,০৩২.৫০ পয়েন্টের স্তরে নেমে আসে।

সকালের লেনদেন পর্যন্ত শেয়ার বাজারের মোট ২,৯৩৬টি শেয়ারে সক্রিয় কেনাবেচা চলছিল। এর মধ্যে ৮৯৪টি শেয়ার লাভে থেকে সবুজ চিহ্নে এবং ২,০৪২টি শেয়ার লোকসানে লাল চিহ্নে লেনদেন করছিল। সেনসেক্সের ৩০টি প্রধান শেয়ারের মধ্যে মাত্র ৩টি শেয়ার সবুজ চিহ্নে ছিল, বাকি ২৭টি শেয়ার ছিল লাল চিহ্নে। অপরদিকে, নিফটির ৫০টি শেয়ারের মধ্যে মাত্র ৭টি শেয়ার সবুজ এবং ৪৩টি শেয়ার লাল চিহ্নে লেনদেন করছিল।

সকাল ১০টা পর্যন্ত লেনদেনের নিরিখে এইচডিএফসি ব্যাংক, বাজাজ অটো, কোল ইন্ডিয়া, ওএনজিসি এবং অ্যাপোলো হসপিটালের শেয়ার ১.৫৮ শতাংশ থেকে ০.২৫ শতাংশ পর্যন্ত ইতিবাচক বৃদ্ধি নথিভুক্ত করেছে। অন্যদিকে, আদানি এন্টারপ্রাইজ, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল, শ্রীরাম ফাইন্যান্স এবং ইনফোসিসের শেয়ার ৩.০৫ শতাংশ থেকে ২.১৯ শতাংশ পর্যন্ত পতনের মুখে পড়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande