
কলকাতা, ৪ আগস্ট (হি.স.): রাজ্যে এবছর স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট ১২টি ট্যাবলো থাকছে। ট্যাবলোগুলিতে অন্নপূর্ণা যোজনা, ভিবি জি রামজি প্রকল্প, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার উদ্যোগ, কলকাতা পুরসভার বিভিন্ন পরিষেবা, পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক বার্তা সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রথমবার জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উৎসর্গ করে একটি পৃথক ট্যাবলো রাখা হচ্ছে। এবারের স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ