কালো ব্যাজ পরে চন্দনা বাউরির পদত্যাগের দাবিতে ইন্দাসে আশা কর্মীদের বিক্ষোভ
বাঁকুড়া, ৪ আগস্ট (হি. স.): বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির একটি ভাইরাল ভিডিও-কে কেন্দ্র করে ক্ষোভ ছড়াল ইন্দাস ব্লকের আশা কর্মীদের মধ্যে। মঙ্গলবার কালো ব্যাজ পরে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে ইন্দাসের বিডিও দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে সামি
আশা কর্মী বিক্ষোভ


বাঁকুড়া, ৪ আগস্ট (হি. স.): বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির একটি ভাইরাল ভিডিও-কে কেন্দ্র করে ক্ষোভ ছড়াল ইন্দাস ব্লকের আশা কর্মীদের মধ্যে। মঙ্গলবার কালো ব্যাজ পরে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে ইন্দাসের বিডিও দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন ব্লকের আশা কর্মীরা। পরে তাঁরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিডিও-র কাছে লিখিত স্মারকলিপি জমা দেন। বিক্ষোভস্থলে সম্প্রতি প্রয়াত আশা কর্মী রুম্পা মণ্ডলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চন্দনা বাউরিকে এক আশা কর্মীকে ধমক দিতে এবং আশা কর্মীদের ‘চোর’ বলে মন্তব্য করতে শোনা গিয়েছে। এমনকি ‘চুরি করে চাকরি পেয়েছে’ বলেও মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে রুম্পা মণ্ডলের মৃত্যু হয়। আন্দোলনরত আশা কর্মীদের দাবি, নির্ধারিত কাজের বাইরে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই তাঁদের বিভিন্ন অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে তাঁদের উপর মানসিক চাপ তৈরি হয়েছে। সেই চাপ রুম্পা মণ্ডলের মৃত্যুর অন্যতম কারণ বলে দাবি আন্দোলনকারীদের। আশা কর্মীদের দাবি, অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারলে বিধায়ককে প্রকাশ্যে বক্তব্য প্রত্যাহার করতে হবে। পাশাপাশি চন্দনা বাউরীর পদত্যাগের দাবিও জানান তাঁরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande