ঝাড়গ্রামে রাজ্য সড়কে ছিঁড়ে পড়ল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার, আতঙ্ক
ঝাড়গ্রাম, ৪ আগস্ট (হি. স.): ঝাড়গ্রাম শহরের মধ্য দিয়ে যাওয়া ৫ নম্বর রাজ্য সড়কে মঙ্গলবার হঠাৎই ছিঁড়ে পড়ে ১১ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তার। বিকট শব্দে একের পর এক বিস্ফোরণের মতো আওয়াজে মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ
ঝাড়গ্রামে রাজ্য সড়কে ছিঁড়ে পড়ল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার, আতঙ্ক


ঝাড়গ্রাম, ৪ আগস্ট (হি. স.): ঝাড়গ্রাম শহরের মধ্য দিয়ে যাওয়া ৫ নম্বর রাজ্য সড়কে মঙ্গলবার হঠাৎই ছিঁড়ে পড়ে ১১ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তার। বিকট শব্দে একের পর এক বিস্ফোরণের মতো আওয়াজে মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে পথচারীরা সাইকেল, মোটরবাইক ও অন্যান্য যানবাহন ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে সেই সময় কোনও বড় গাড়ি না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ব্যস্ততম রাজ্য সড়কের ওপর বিদ্যুতের তার পড়ে যাওয়ায় সঙ্গে সঙ্গেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঝাড়গ্রাম থেকে লোধাশুলি ও বেলপাহাড়ির যোগাযোগের অন্যতম প্রধান এই সড়কে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, পণ্যবাহী ও অন্যান্য যানবাহন চলাচল করে। ফলে কিছুক্ষণের মধ্যেই রাস্তার দু'প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে রাস্তার দু'দিক ঘিরে দেয় এবং যান চলাচল নিয়ন্ত্রণ করে। পরে বিদ্যুৎ দফতরের কর্মীরা পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার মেরামতের কাজ শুরু করেন।

ব্যস্ত সড়কে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার মতো বিপজ্জনক ঘটনা ঘটলেও কোনও প্রাণহানি বা বড় দুর্ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande