আরামবাগ হাসপাতালে ধর্নায় গৃহবধূ
আরামবাগ ,৪ আগস্ট (হি.স.): আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে মঙ্গলবার এক গৃহবধূর ধর্নাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তাঁর অভিযোগ, হাসপাতালের এক চিকিৎসক, যিনি তাঁর স্বামী এবং তিনি ওই চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী, দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে দেখা করছেন না। তা
আরামবাগ মেডিকেল কলেজে ধরনাই গৃহবধূ


আরামবাগ ,৪ আগস্ট (হি.স.): আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে মঙ্গলবার এক গৃহবধূর ধর্নাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তাঁর অভিযোগ, হাসপাতালের এক চিকিৎসক, যিনি তাঁর স্বামী এবং তিনি ওই চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী, দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে দেখা করছেন না। তাই চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের দাবিতে পোস্টার লাগিয়ে হাসপাতাল চত্বরে ধর্নায় বসেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রোগীর পরিজন ও সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের নিরাপত্তাকর্মী ও আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাসপাতাল চত্বরে ধর্না না দেওয়ার নির্দেশ দেয়। পরে তিনি ধর্না তুলে হাসপাতাল ছেড়ে চলে যান। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande