আরামবাগে নার্সিং সংক্রান্ত অভিযোগে চিকিৎসককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
আরামবাগ , ৪ আগস্ট (হি.স.): মঙ্গলবার আরামবাগে নার্সিং সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে এক বিশিষ্ট চিকিৎসককে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোম থেকে চি
পুলিশের হাতে আটক ডাক্তার


আরামবাগ , ৪ আগস্ট (হি.স.): মঙ্গলবার আরামবাগে নার্সিং সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে এক বিশিষ্ট চিকিৎসককে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোম থেকে চিকিৎসক ডাঃ মুকুল আহমেদকে পুলিশ আটক করে আরামবাগ থানায় নিয়ে যায়।

সূত্রের খবর, মেদিনীপুরের এক নার্সিং পড়ুয়া আরামবাগের সাদিয়া নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হতে আসেন। অভিযোগ, ওই পড়ুয়াকে জাল শংসাপত্রের মাধ্যমে নার্সিং কোর্স করিয়ে সার্টিফিকেট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই অভিযোগের সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সংশ্লিষ্ট নার্সিং প্রতিষ্ঠানটির তিনজন পার্টনার রয়েছেন। তাঁদের মধ্যে ডাঃ মুকুল আহমেদও রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

ঘটনার সঙ্গে জাল শংসাপত্র বা বেআইনি ভাবে নার্সিং প্রশিক্ষণ দেওয়ার মতো কোনও বিষয় জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা বা তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও মামলা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের তরফে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনাকে ঘিরে আরামবাগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে এই ঘটনায় আরও তথ্য সামনে আসতে পারে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande