কলাবনী জঙ্গলে বাস-মাতৃযানের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা মা-নবজাতকসহ যাত্রীরা
ঝাড়গ্রাম, ৪ আগস্ট (হি. স.): ঝাড়গ্রাম শহরে ঢোকার আগে কলাবনী জঙ্গল এলাকায় মঙ্গলবার বাস ও মাতৃযান অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। ঘটনায় বাসের যাত্রী, মাতৃযানে থাকা সদ্যোজাত শিশু, তার মা, চালক ও পাইলট সকলেই
কলাবনী জঙ্গলে বাস-মাতৃযানের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা মা-নবজাতকসহ যাত্রীরা


ঝাড়গ্রাম, ৪ আগস্ট (হি. স.): ঝাড়গ্রাম শহরে ঢোকার আগে কলাবনী জঙ্গল এলাকায় মঙ্গলবার বাস ও মাতৃযান অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। ঘটনায় বাসের যাত্রী, মাতৃযানে থাকা সদ্যোজাত শিশু, তার মা, চালক ও পাইলট সকলেই নিরাপদে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোহিনী থেকে যাত্রী নিয়ে একটি বাস ঝাড়গ্রামের দিকে আসছিল। কলাবনী জঙ্গল এলাকায় একটি ডাম্পারকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাতৃযান অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ডাম্পার আটক করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, ডাম্পারকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় ফের রাজ্য সড়কে বেপরোয়া ওভারটেকিং ও অসতর্ক গাড়ি চালানোর প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামান্য অসাবধানতাই যে বড় দুর্ঘটনার কারণ হতে পারে, কলাবনীর এই ঘটনাই তার আরও একবার প্রমাণ দিল।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande