
কলি, ৪ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগে মঙ্গলবার ২ ডিভিশনের মোট ৮ টি খেলা। প্রথম ডিভিশনের খেলায় মাকড়দহ ইউনিয়ন মাঠে মহমেডান স্পোর্টিং ক্লাব ও সার্দান সমিতির খেলা ড্র হয়েছে। আইএফএ জানিয়েছে যে, গোলশূন্য অবস্থায় শেষ হয়। কল্যাণীতে বড়িশা স্পোর্টিং ক্লাব ২-১ গোলের ব্যবধানে জিতল এবং এদিন ঐক্য সম্মেলনীকে হারিয়েছে। এদিকে, তৃতীয় ডিভিশনে জিতল রাখি সঙ্ঘ ৩ - ১ গোলের ব্যবধানে। বালি প্রতিভা ক্লাব হারল। কালিঘাট ক্লাব ২ গোলে জিতেছে। মনোহরপুকুর মিলন সমিতি হারল। ১ গোলে জিতেছে আলিপুর স্পোর্টিং ক্লাব। মৈত্রী সঙ্ঘ পরাজিত। গরলগাছা স্পোর্টিং ক্লাব ১ গোলে জিতেছে। জ্যোতির্ময় আ্যথলেটিক ক্লাব হারল। এবং ২-১ গোলের ব্যবধানে জিতল এআর নালন্দা বরানগর শিবশঙ্কর স্পোর্টিং ক্লাব। হারল গ্রীয়ার স্পোর্টিং ক্লাব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত