কিশোর কুমারের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর
​কলকাতা, ৪ আগস্ট (হি. স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পেজে মঙ্গলবার লিখেছেন— অভিনয় ও সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ​উল্লেখ্য, ''কিশোর কুমার'' নামে জগৎজোড়া খ্যাতি অর্জনকারীর আসল নাম— আ
মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি


​কলকাতা, ৪ আগস্ট (হি. স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পেজে মঙ্গলবার লিখেছেন— অভিনয় ও সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

​উল্লেখ্য, 'কিশোর কুমার' নামে জগৎজোড়া খ্যাতি অর্জনকারীর আসল নাম— আভাস কুমার গঙ্গোপাধ্যায়। তিনি ছিলেন একজন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। সাধারণত তাঁকে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে সফল এবং সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচনা করা হয়।

​কিশোর কুমারের ৪ সংখ্যাটিকে ঘিরে একটি অদ্ভুত কাহিনী রয়েছে— তিনি ৪ আগস্ট বিকেল ৪টের সময় জন্মগ্রহণ করেন এবং তিনি পরিবারের চতুর্থ সন্তান ছিলেন। তিনি জীবনে ৪টি বিয়ে করেন এবং তাঁর অভিনয় জীবনে ৪টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। এর পাশাপাশি, তিনি তাঁর অধিকাংশ কাজ মূলত রাহুল দেব বর্মন এবং বাপ্পি লাহিড়ীর সঙ্গীত পরিচালনায় করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande