
যোধপুর, ৪ আগস্ট (হি.স.) : জেডিএ-র জমি থেকে অবৈধভাবে প্রায় ৩৬০ টন বেলেপাথর উত্তোলনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজস্থানের যোধপুরের কেরু এলাকায় এই ঘটনায় একটি ট্রাক্টর, কমপ্রেসার মেশিন ও হ্যামার বাজেয়াপ্ত করেছে জেডিএ কর্তৃপক্ষ।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, জেডিএ জোন-৫-এর পাটোয়ারি কৈলাশ পুনিয়া রাজীব গান্ধী নগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, কেরু এলাকায় জেডিএ-র জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বেলেপাথর উত্তোলন করা হচ্ছিল।
ঘটনাস্থল পরিদর্শনের পর জেডিএ কর্তৃপক্ষ জানতে পারে, ওই জমি থেকে প্রায় ৩৬০ টন বেলেপাথর তোলা হয়েছে। উত্তোলন করা পাথরগুলি খণ্ড আকারে ছিল। এই অবৈধ খননের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহেন্দ্র ও মুকেশ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে রাজীব গান্ধী নগর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস