বক্সারে দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু
বক্সার, ৪ আগস্ট (হি.স.) : বক্সারে বাজার কমিটি রোডে দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহর থানা এলাকার এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।মৃত
বক্সারে দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু


বক্সার, ৪ আগস্ট (হি.স.) : বক্সারে বাজার কমিটি রোডে দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহর থানা এলাকার এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।মৃতের নাম চন্দ্রবিন্দু পাসওয়ান (৫০)। তিনি অর্জুনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন তিনি গ্রাম থেকে পায়ে হেঁটে পান্ডেপট্টি হয়ে বাজার কমিটি রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে তিনি রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং পলাতক ট্রাক্টর চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande