
সোপোর, ৪ আগস্ট (হি.স.) : উত্তর কাশ্মীরের সোপোরের ওয়াডোরা এলাকায় পোহরুতে নালা থেকে এক নাবালকের দেহ উদ্ধার করা হয়েছে। টানা তিন দিনের তল্লাশি অভিযানের পর মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নাবালকের পরিচয় ফুরকান রফিক হাজাম বলে জানা গিয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান, সোপোর পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযানের পর সোপোরের নওপোরা এলাকা থেকে ওই নাবালকের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তর জন্য মৃতদেহটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস