
পুঞ্চ, ৪ আগস্ট (হি.স.): ৬৬ বছরের নিখোঁজ বৃদ্ধার মৃত্যু। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মান্ডি তহসিলের গাগড়িয়াঁ-সাওজিয়ান এলাকায়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , একটি স্থানীয় নয়নজুলিতে তলিয়ে গিয়ে ৬৬ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মৃতার নাম সরওয়ারা বেগম। তিনি গাগড়িয়াঁ এলাকার বাসিন্দা মুখতার আহমেদের স্ত্রী। সোমবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ স্থানীয় বাসিন্দাদের নিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সকালে গাগড়িয়াঁ থেকে প্রায় সাত কিলোমিটার দূরে চাম্বার দাতি গাল্লা নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
সাওজিয়ান পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত চৌধুরী জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করা হয়েছিল। উদ্ধার হওয়া দেহটি ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য