
নয়ডা, ৪ আগস্ট (হি.স.) : নয়ডার নলেজ পার্ক থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
মঙ্গলবার নলেজ পার্ক থানার ভারপ্রাপ্ত পরিদর্শক বিনোদ কুমার জানান, আলিগড় জেলার বাসিন্দা ২৫ বছর বয়সি ললিত কুমার সোমবার রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় যমুনা এক্সপ্রেসওয়ের জিরো পয়েন্টের কাছে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পলাতক গাড়িচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস