বারাণসীতে সরকারি পুকুরের এক বিঘা জমি দখলমুক্ত করলো পুরনিগম
বারাণসী, ৪ আগস্ট (হি.স.): সরকারি পুকুর বুজিয়ে তার ওপর অবৈধ দখলিস্বত্ব কায়েম করা হয়েছিল| তা পুনরায় জলাশয় হিসেবে ফিরিয়ে আনতে উদ্যোগ নিলো বারাণসী পুরনিগম| সম্পত্তি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বারাণসী পুরনিগম শহরের বিএলডব্লিউ রোড এলাকায় প
বারাণসীতে সরকারি পুকুরের এক বিঘা জমি দখলমুক্ত


বারাণসী, ৪ আগস্ট (হি.স.): সরকারি পুকুর বুজিয়ে তার ওপর অবৈধ দখলিস্বত্ব কায়েম করা হয়েছিল| তা পুনরায় জলাশয় হিসেবে ফিরিয়ে আনতে উদ্যোগ নিলো বারাণসী পুরনিগম|

সম্পত্তি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বারাণসী পুরনিগম শহরের বিএলডব্লিউ রোড এলাকায় প্রায় এক বিঘা সরকারি পুকুরের জমি অবৈধ দখলমুক্ত করেছে। পুরনিগমের কর্মীরা বুলডোজার দিয়ে অবৈধ দখল উচ্ছেদ করে জমিটি পরিষ্কার করেন।

আদালতের নির্দেশ মেনে বহু বছরের পুরনো জমি-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করে রাজস্ব নথিতে ফের পুকুর হিসেবে জমিটি নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি পুকুরটির পুনরুদ্ধারের কাজও শুরু হয়েছে। পুরনিগমের দাবি, এই উদ্যোগ জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের স্তর উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে পরিচ্ছন্ন, নিরাপদ ও সবুজ বারাণসী গড়ে তুলতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

মঙ্গলবার মেয়র অশোক তিওয়ারি বলেন, সরকারি সম্পত্তি রক্ষা পুরনিগমের সর্বোচ্চ অগ্রাধিকার। বারাণসীর কোথাও সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে থাকলে তার তথ্য পুরনিগমকে জানান। যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে সেই জমি দখলমুক্ত করা যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande