আগামী বিশ্বকাপ পর্যন্ত পচেত্তিনোর কাঁধেই যুক্তরাষ্ট্রের দায়িত্ব
কলকাতা, ৪ আগস্ট (হি.স.): জাতীয় ফুটবল দলের প্রধান কোচ মৌরিসিও পচেত্তিনোকে আগামী বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখছে যুক্তরাষ্ট্র। চার বছরের নতুন চুক্তি করেছেন এই আর্জেন্টাইন। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে ৫৪ বছর বয়সি পচেত্তিনো ও তার কোচিং
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পচেত্তিনোর কাঁধেই যুক্তরাষ্ট্রের দায়িত্ব


কলকাতা, ৪ আগস্ট (হি.স.): জাতীয় ফুটবল দলের প্রধান কোচ মৌরিসিও পচেত্তিনোকে আগামী বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখছে যুক্তরাষ্ট্র। চার বছরের নতুন চুক্তি করেছেন এই আর্জেন্টাইন।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে ৫৪ বছর বয়সি পচেত্তিনো ও তার কোচিং স্টাফের নতুন চুক্তির কথা জানিয়েছে।

পচেত্তিনোর কোচিংয়ে ঘরের মাঠে এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও তুরস্ককে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠে যুক্তরাষ্ট্র। ৯৬ বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জয়ের স্বাদ পায় তারা।

শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলে হেরে বিদায় নেয় দলটি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande