পাচারের আগেই পুলিশের নাকা চেকিংয়ে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক, বাজেয়াপ্ত গাড়ি
ঝাড়গ্রাম, ৪ আগস্ট (হি. স.): ওড়িশা থেকে অবৈধভাবে গাঁজা পাচারের আগেই পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল এক ব্যক্তি। সোমবার গভীর রাতে গোপীবল্লভপুর-২ ব্লকের বেলিয়াবেড়া থানার যুগডিহা নাকা চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে
পাচারের আগেই পুলিশের নাকা চেকিংয়ে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক, বাজেয়াপ্ত গাড়ি


ঝাড়গ্রাম, ৪ আগস্ট (হি. স.): ওড়িশা থেকে অবৈধভাবে গাঁজা পাচারের আগেই পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল এক ব্যক্তি। সোমবার গভীর রাতে গোপীবল্লভপুর-২ ব্লকের বেলিয়াবেড়া থানার যুগডিহা নাকা চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মাদক পাচারে ব্যবহৃত একটি বেসরকারি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে যুগডিহা এলাকায় নাকা চেকিং জোরদার করা হয়। সেই সময় ওড়িশার দিক থেকে আসা একটি বেসরকারি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়ির চালক গোষ্ঠবিহারী ঘোষকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার নিমপুরা এলাকায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশা থেকে গাঁজা এনে খড়গপুরের দিকে পাচারের উদ্দেশ্যেই গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা রুজু হয়েছে। মঙ্গলবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে আদালত ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর নেপথ্যে কোনও আন্তঃরাজ্য মাদক চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বেলিয়াবেড়া থানার পুলিশ। তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande