একাধিক মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পেলেন চেয়ারম্যান পুরশুড়া বিধায়ক বিমান ঘোষ
আরামবাগ , ৪ আগস্ট (হি.স.): পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষের দায়িত্বে আরও গুরুত্বপূর্ণ সংযোজন। স্বরাষ্ট্র, সংশোধনাগার, আইন ও বিচারসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি। বিধানসভার বিভিন্ন
পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ


আরামবাগ , ৪ আগস্ট (হি.স.): পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষের দায়িত্বে আরও গুরুত্বপূর্ণ সংযোজন। স্বরাষ্ট্র, সংশোধনাগার, আইন ও বিচারসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

বিধানসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের কাজকর্ম, নীতি ও প্রশাসনিক বিষয় পর্যালোচনায় স্ট্যান্ডিং কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দফতরগুলির কার্যপ্রণালী খতিয়ে দেখা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ করার ক্ষেত্রে এই কমিটিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের হাতে স্বরাষ্ট্র, সংশোধনাগার, আইন ও বিচার-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আসায় তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

এই নতুন দায়িত্বের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরগুলির কাজের পর্যালোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের সুযোগ পাবেন পুরশুড়ার বিধায়ক। একইসঙ্গে এলাকার মানুষের বিভিন্ন দাবি ও সমস্যাকেও বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

বিমান ঘোষের এই দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে পুরশুড়া বিধানসভা এলাকায়ও রাজনৈতিক মহলে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁর নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটিগুলি আরও সক্রিয়ভাবে কাজ করবে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande