শ্রীকোনা ওভারব্রিজ সংলগ্ন দুর্ঘটনাপ্রবণ সড়ক মেরামতের কাজ শুরু
শিলচর (অসম) ৪ আগস্ট (হি.স.) : সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর বড়খলা সমষ্টির শ্রীকোনা মিনি সচিবালয় সংলগ্ন ওভারব্রিজের পাশের দীর্ঘদিনের বেহাল ও দুর্ঘটনাপ্রবণ সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি
Repair work begins on the accident-prone road near Srikona Overbridge.


শিলচর (অসম) ৪ আগস্ট (হি.স.) : সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর বড়খলা সমষ্টির শ্রীকোনা মিনি সচিবালয় সংলগ্ন ওভারব্রিজের পাশের দীর্ঘদিনের বেহাল ও দুর্ঘটনাপ্রবণ সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ শুরুর নির্দেশ দেন বড়খলার বিধায়ক কিশোর নাথ।

উল্লেখ্য, সম্প্রতি ওই স্থানে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু এবং দু'জন আহত হন। দুর্ঘটনায় চারটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে নিরাপদ সড়কের দাবি জোরালো হয়ে ওঠে।

মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দুর্ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সংস্কারকাজ শুরু করার নির্দেশ দেন।

বিধায়ক কিশোর নাথ জানান, দুর্ঘটনার সময় তিনি বিধানসভার অধিবেশনে যোগ দিতে দিশপুরে থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসতে পারেননি। তবে ঘটনার পর থেকেই তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, রাজনীতি আমার কাছে শুধু ক্ষমতার বিষয় নয়; মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সমস্যার সমাধান করাই আমার দায়িত্ব। বড়খলা সমষ্টির প্রতিটি মানুষের পাশে অতীতের মতো ভবিষ্যতেও থাকব।

দুর্ঘটনাপ্রবণ সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁদের আশা, দ্রুত কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande