
নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারের হাতে পুষ্পস্তবক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে তাঁদের মধ্যে সাক্ষাৎ হয়। বেশ কিছু বিষয়ে উভয়ের কথা হয়েছে।
এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ, পরিকাঠামো এবং জনকল্যাণমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ