মাথাভাঙ্গায় তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ
কোচবিহার, ৪ আগস্ট (হি.স.): আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ। তার জেরে জনরোষের মুখে পড়লেন এক স্থানীয় তৃণমূল নেতা। মঙ্গলবার ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় কোচবিহার জেলার মাথাভাঙা ১ ব্লকের নয়াড়হাট
মাথাভাঙ্গায় তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ


কোচবিহার, ৪ আগস্ট (হি.স.): আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ। তার জেরে জনরোষের মুখে পড়লেন এক স্থানীয় তৃণমূল নেতা। মঙ্গলবার ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় কোচবিহার জেলার মাথাভাঙা ১ ব্লকের নয়াড়হাট গ্রাম পঞ্চায়েতের চাটামপাড়া এলাকায়।

এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল নেতার নাম অতুল বিশ্বাস। তিনি নয়াড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। এলাকাবাসীদের অভিযোগ, আবাস যোজনার পাকা ঘর পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় বহু দরিদ্র গ্রামবাসীর কাছ থেকে কাটমানি নিয়েছিলেন অতুল বিশ্বাস। মঙ্গলবার সকালে স্থানীয়রা অতুল বিশ্বাসকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরায় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande