চন্দ্রকোনায় হেলমেট পড়লেই গোলাপ, ট্রাফিক সচেতনতা অভিযানে কড়া বার্তা পুলিশের
চন্দ্রকোনা, ৪ আগস্ট (হি. স.): সড়ক দুর্ঘটনা রোধ এবং বাইক আরোহীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিল পুলিশ। মঙ্গলবার চন্দ্রকোনা থানা এলাকার রামজীবনপুর মোড়ে চন্দ্রকোনা ট্রাফিক পুলিশ ও স্থানীয় থানার পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক সচেতনতামূ
চন্দ্রকোনায় হেলমেট পড়লেই গোলাপ, ট্রাফিক সচেতনতা অভিযানে কড়া বার্তা পুলিশের


চন্দ্রকোনা, ৪ আগস্ট (হি. স.): সড়ক দুর্ঘটনা রোধ এবং বাইক আরোহীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিল পুলিশ। মঙ্গলবার চন্দ্রকোনা থানা এলাকার রামজীবনপুর মোড়ে চন্দ্রকোনা ট্রাফিক পুলিশ ও স্থানীয় থানার পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক অভিযান চালানো হয়।

অভিযানে হেলমেট পরে বাইক চালানো আরোহীদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান পুলিশ আধিকারিকরা। পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি পথচলতি বাইক আরোহীরাও। হেলমেট ব্যবহার করে নিরাপদে বাইক চালানোর জন্য তাঁদের উৎসাহিত করা হয়।

অন্যদিকে, হেলমেট ছাড়া বাইক চালানো আরোহীদের থামিয়ে কড়া সতর্কবার্তা দেন পুলিশ আধিকারিকরা। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং নিজের পাশাপাশি পরিবারের নিরাপত্তার বিষয়টি তাঁদের বোঝানো হয়। ট্রাফিক আইন মেনে চলার জন্যও আবেদন জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন প্রথমবারের মতো হেলমেটবিহীন আরোহীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও ভবিষ্যতে একই ধরনের নিয়মভঙ্গের ক্ষেত্রে আইনি পদক্ষেপ এবং জরিমানা করা হবে।

এদিনের অভিযানে চন্দ্রকোনা ট্রাফিক গার্ডের আধিকারিকদের পাশাপাশি চন্দ্রকোনা থানার পুলিশ এবং রামজীবনপুর ফাঁড়ির আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশের এই সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande