কাটলিছড়ায় নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডে তিন অভিযুক্ত গ্রেপ্তার
হাইলাকান্দি, (অসম) ৪ আগস্ট (হি.স) : হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত অলইছড়া এলাকায় এক নাবালিকা কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে তাঁদের ছয় দিনের পুলিশ হেফাজত
কাটলিছড়ায় নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডে তিন অভিযুক্ত গ্রেপ্তার


হাইলাকান্দি, (অসম) ৪ আগস্ট (হি.স) : হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত অলইছড়া এলাকায় এক নাবালিকা কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে তাঁদের ছয় দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট দিবাগত রাত প্রায় ১টার সময় অলইছড়া এলাকায় নিজ বাড়ি থেকে এক নাবালিকা কিশোরীর মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে কাটলিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে জেলা সদর থেকে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা ফরেনসিক বিজ্ঞানাগারের (এফএসএল) ক্রাইম সিন বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন করা হলে প্রাথমিক প্রতিবেদনে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। পরবর্তীতে আঞ্চলিক ফরেনসিক বিজ্ঞানাগারের (আরএফএসএল) বিশেষজ্ঞ দলও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে।

ঘটনার দ্রুত তদন্তের স্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)-এর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে অপু মালাকার (১৮), জয়দীপ রী (১৯) এবং এক ১৭ বছর বয়সি নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তিনজনকেই ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাটলিছড়া থানায় মামলা নং ৮৩/২০২৬ রুজু হয়েছে। মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(১) ও ১০৩(১) ধারা এবং পকসো আইনের ৬ নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande