কৃষ্ণনগরে জোড়া দেহ উদ্ধার
নদিয়া, ৪ আগস্ট (হি.স.): কৃষ্ণনগরে মাসির বাড়িতে এক কিশোরী এবং তার মেশোমশাইয়ের রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে ঘরের ভিতর থেকে কিশোরীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। আর ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মেশোম
কৃষ্ণনগরে জোড়া দেহ উদ্ধার


নদিয়া, ৪ আগস্ট (হি.স.): কৃষ্ণনগরে মাসির বাড়িতে এক কিশোরী এবং তার মেশোমশাইয়ের রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে ঘরের ভিতর থেকে কিশোরীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। আর ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মেশোমশাইয়ের মৃতদেহ।

এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে দুজনের মৃতদেহ দেখে খবর দেওয়া হয় পুলিশে| ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কিশোরীর দেহ উদ্ধার করে। একইসঙ্গে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরীর মেশোমশাইয়ের দেহ।

কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর পিছনে কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande