ডানকৌর স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নয়ডা, ৪ আগস্ট (হি.স.) : নয়ডার ডানকৌর রেলওয়ে স্টেশনে সোমবার রাতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। রেল পুলিশ (জিআরপি) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মঙ্গলবার জিআরপি চৌকির ইনচার্জ জিতেন্দ্র কুমার
ডানকৌর স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


নয়ডা, ৪ আগস্ট (হি.স.) : নয়ডার ডানকৌর রেলওয়ে স্টেশনে সোমবার রাতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। রেল পুলিশ (জিআরপি) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মঙ্গলবার জিআরপি চৌকির ইনচার্জ জিতেন্দ্র কুমার জানান, সোমবার গভীর রাতে ডানকৌর রেলওয়ে স্টেশনে আনুমানিক ৪৫ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেল পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তাঁর পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande