
মির্জাপুর, ৪ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে ড্রামন্ডগঞ্জ থানার বাঞ্জারি কালান গ্রামে নিজের বাড়িতেই গলায় ওড়নার ফাঁসে ঝুলন্ত অবস্থায় ২৭ বছর বয়সি একাদশী দেবীর মরদেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা একাদশী দেবী বাঞ্জারি কালান গ্রামের বাসিন্দা বাবুলাল কোলের স্ত্রী। তাঁকে সন্দেহজনক পরিস্থিতিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, প্রায় আট বছর আগে একাদশী দেবীর বিয়ে হয়েছিল। তাঁর বাপের বাড়ি হালিয়া থানার দেবঘাটা পাণ্ডে গ্রামে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
ড্রামন্ডগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক রাজেশ কুমার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস