টালা সেতুর ল্যাম্পপোস্টের মাথায় উঠে যুবকের কাণ্ড, ‘শুভেন্দুবাবুর সঙ্গে কথা চাই’ দাবিতে চাঞ্চল্য
কলকাতা, ৪ আগস্ট (হি. স.): টালা সেতুর উপর একটি ল্যাম্পপোস্টের মাথায় উঠে পড়ে প্রায় ৪০ মিনিট ধরে কাণ্ড ঘটালেন এক যুবক। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যুবকের দাবি, তিনি ‘শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চান’।
যুবক ল্যাম্প পোস্ট

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে ল্যাম্পপোস্টের নীচে দাঁড়িয়ে সেটি বেয়ে উপরে উঠে যান ওই যুবক। এরপর নিজের জামা খুলে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে দেন। পরে একেবারে উপরে উঠে বসে মোবাইল ফোনে ভিডিও দেখাতে থাকেন। এমনকি ল্যাম্পপোস্টের রড ধরে ঝুলে পড়া-সহ বিভিন্ন কসরতও দেখান তিনি।

ঘটনা দেখতে টালা সেতুর উপর স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ভিড় জমে যায়। অনেকে গাড়ি থামিয়ে যুবককে নীচে নেমে আসার অনুরোধ করেন। তবে তাঁদের কথায় কান দেননি তিনি। মাঝে মাঝেই চিৎকার করে বিভিন্ন কথা বলছিলেন। স্থানীয়দের দাবি, তাঁকে ‘শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চাই’ বলতে শোনা যায়। পাশাপাশি ওসিকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী। পরে পুরসভার গাছ কাটার কাজে ব্যবহৃত একটি গাড়ির সাহায্যে যুবককে নিরাপদে নামানো হয়।

এই ঘটনায় শ্যামবাজার থেকে চিড়িয়ামোড়মুখী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকায় ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। যুবকের এমন আচরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়

 rajesh pande