অবৈধ বালি পাচারের বিরুদ্ধে পুলিশের বড় পদক্ষেপ, নকশালবাড়িতে ট্র্যাক্টর সহ চালক গ্রেফতার
শিলিগুড়ি, ৪ আগস্ট (হি. স.) : শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায় অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ট্র্যাক্টর চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত চালকের নাম সুজিত গোয়ালা, সে নকশালবাড়ির জাবরা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ভোরে পানিঘাটা-নকশালবাড়ি রাজ
গ্রেফতার


শিলিগুড়ি, ৪ আগস্ট (হি. স.) : শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায় অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ট্র্যাক্টর চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত চালকের নাম সুজিত গোয়ালা, সে নকশালবাড়ির জাবরা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ভোরে পানিঘাটা-নকশালবাড়ি রাজ্য সড়ক থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ি থানার টিম ভোরে বিশেষ অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ট্র্যাক্টর আটক করে। তল্লাশির সময় চালকের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এর পরেই অবৈধভাবে বালি পরিবহনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি গ্রিন ট্রাইব্যুনালের নিয়ম অমান্য করে চেঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি তুলে নকশালবাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। পুলিশ ট্র্যাক্টরটিকেও বাজেয়াপ্ত করেছে। ঘটনাটি নিয়ে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande