
আরামবাগ , ৪ আগস্ট (হি.স.): সোমনাথ তীর্থযাত্রায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি বার্তায় তিনি জানান, সোমনাথ যাত্রায় অংশগ্রহণকারীদের সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত ধরনের সহায়তা প্রদান করা হবে।
বিধায়ক সুশান্ত ঘোষ তাঁর বার্তায় বলেন, যাঁরা সোমনাথ তীর্থযাত্রায় যেতে ইচ্ছুক, তাঁরা সরকারি সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার ক্ষেত্রে তাঁর দফতরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তীর্থযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক সহযোগিতার বিষয়েও তিনি আশ্বাস দেন।
বিধায়কের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এলাকার বহু মানুষ। ধর্মীয় তীর্থযাত্রায় সরকারি সহায়তার আশ্বাসে আগ্রহী যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পড়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA