
হুগলি , ০৪ আগস্ট (হি.স.) : সোমড়া বাজারের সুখরিয়া স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। মঙ্গলবার স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো, রোগীদের পরিষেবা, চিকিৎসা ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের সময় স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ মানুষ যাতে আরও উন্নত ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পান, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মন্ত্রী।
সুমনা সরকার জানান, মানুষের সুস্থতা নিশ্চিত করা এবং প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যেই স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা ও পরিকাঠামো নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি। মন্ত্রীর এই পরিদর্শনে স্থানীয় স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA