মশা নিয়ন্ত্রণে কামারপুকুরে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ
আরামবাগ , ৪ আগস্ট (হি.স.): মশাবাহিত রোগের প্রকোপ রুখতে মশা নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। মঙ্গলবার কামারপুকুরের বিভিন্ন এলাকায় মশার লার্ভা ধ্বংস করতে গাপ্পি মাছ ছাড়া হয়। জানা গিয়েছে, কামারপুকুর এলাকার বিভিন্ন জলাশয় ও মশার প্রজননস্থলে গ
কামারপুকুর এর ড্রেনে গাপ্পি মাছ ছাড়ছেন এক ভি আর পি কর্মী


আরামবাগ , ৪ আগস্ট (হি.স.): মশাবাহিত রোগের প্রকোপ রুখতে মশা নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। মঙ্গলবার কামারপুকুরের বিভিন্ন এলাকায় মশার লার্ভা ধ্বংস করতে গাপ্পি মাছ ছাড়া হয়।

জানা গিয়েছে, কামারপুকুর এলাকার বিভিন্ন জলাশয় ও মশার প্রজননস্থলে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের তরফে ভিআরপিদের হাতে এই গাপ্পি মাছ তুলে দেওয়া হয়। এরপর ভিআরপিদের মাধ্যমে চিহ্নিত বিভিন্ন এলাকায় তা ছাড়ার ব্যবস্থা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে ফেলে। ফলে জলাশয়ে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে এই মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেঙ্গি-সহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর হবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

মশা নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সচেতন করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে মশাবাহিত রোগের প্রকোপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande