পুরশুড়ায় ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছ বিতরণ, উদ্যোগ ব্লক প্রশাসনের
আরামবাগ , ৪ আগস্ট (হি.স.): ডেঙ্গি প্রতিরোধে পুরশুড়া ব্লকের উদ্যোগে নেওয়া হলো বিশেষ পদক্ষেপ। বিধায়ক বিমান ঘোষের উপস্থিতিতে ডেঙ্গির লার্ভা খাদক গাপ্পি মাছ তুলে দেওয়া হলো পুরশুড়ার ভিলেজ রিসোর্স পার্সনদের (ভিআরপি) হাতে। এলাকার বিভিন্ন জলাশয়, নর্
পুড়শুড়া ব্লকের উদ্যোগে মশা নিয়ন্ত্রণে গাপ্পি মাছ


আরামবাগ , ৪ আগস্ট (হি.স.): ডেঙ্গি প্রতিরোধে পুরশুড়া ব্লকের উদ্যোগে নেওয়া হলো বিশেষ পদক্ষেপ। বিধায়ক বিমান ঘোষের উপস্থিতিতে ডেঙ্গির লার্ভা খাদক গাপ্পি মাছ তুলে দেওয়া হলো পুরশুড়ার ভিলেজ রিসোর্স পার্সনদের (ভিআরপি) হাতে।

এলাকার বিভিন্ন জলাশয়, নর্দমা ও জমে থাকা জলে মশার লার্ভা জন্মানোর সম্ভাবনা থাকে। সেই কারণে ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছ ব্যবহার করে মশার লার্ভা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভিআরপিদের মাধ্যমে এলাকার বিভিন্ন উপযুক্ত জলাশয়ে এই মাছ ছাড়ার ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার পুরশুড়া ব্লকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিধায়ক বিমান ঘোষ উপস্থিত থেকে ডেঙ্গি প্রতিরোধে সচেতনতা ও মশার লার্ভা নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এলাকার মানুষকেও বাড়ির আশপাশে যাতে জল জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ব্লক প্রশাসনের এই উদ্যোগের ফলে ডেঙ্গির প্রকোপ নিয়ন্ত্রণে রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande