কাশির নিষিদ্ধ সিরাপ-সহ মুর্শিদাবাদে গ্রেফতার ৩
মুর্শিদাবাদ, ৫ আগস্ট (হি.স.): নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের বিরুদ্ধে সাফল্য পেল মুর্শিদাবাদের সাগরপাড়া ও ডোমকল থানার পুলিশ। পৃথক দুটি অভিযানে মোট ২৭০ বোতল নিষিদ্ধ সিরাপ-সহ গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক। পুলিশ সূত্
কাশির নিষিদ্ধ সিরাপ-সহ মুর্শিদাবাদে গ্রেফতার ৩


মুর্শিদাবাদ, ৫ আগস্ট (হি.স.): নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের বিরুদ্ধে সাফল্য পেল মুর্শিদাবাদের সাগরপাড়া ও ডোমকল থানার পুলিশ। পৃথক দুটি অভিযানে মোট ২৭০ বোতল নিষিদ্ধ সিরাপ-সহ গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক।

পুলিশ সূত্রের জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ সাহেবনগরের চারাবটতলা এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। সেখানে একটি সন্দেহভাজন বাইকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ২২০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। হাতেনাতে পাকড়াও করা হয় বাইকে থাকা দুই যুবক তুজামুদ্দিন মণ্ডল ও মিনারুল শেখকে। উভয়েরই বাড়ি স্থানীয় সাগরপাড়া এলাকায়। বুধবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদের আদালতে পেশ করা হয়।

অন্যদিকে, অপর একটি সফল অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জলঙ্গির দিক থেকে নিষিদ্ধ সিরাপ নিয়ে ডোমকলের দিকে এক পাচারকারী আসছে। খবর পেতেই ডোমকল থানার পুলিশ মেহেদিপাড়া মোড়ে নজরদারি বাড়ায়। জলঙ্গির ভাদুড়িয়াপাড়ার সেতু পেরিয়ে এক ব্যক্তি ডোমকলে প্রবেশ করা মাত্রই পুলিশ তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। ধৃত ব্যক্তির নাম রহুল ইসলাম, বাড়ি ডোমকল এলাকাতেই। তাকেও বুধবার আদালতে পেশ করা হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande