নার্সিং কাণ্ডে জালিয়াতির অভিযোগ, আরামবাগে গ্রেফতার তিন
আরামবাগ , ৫আগস্ট (হি.স.): নার্সিং কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশনের নামে জাল অ্যাডমিট কার্ড ও মার্কশিট তৈরির অভিযোগে আরামবাগের একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের তিন ডিরেক্টরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ডাঃ মুকুল আহমেদ, শেখ সৈয়দ আহমেদ ও ববি চৌধু
নার্সিং জালিয়াতি কাণ্ডে গ্রেফতার


আরামবাগ , ৫আগস্ট (হি.স.): নার্সিং কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশনের নামে জাল অ্যাডমিট কার্ড ও মার্কশিট তৈরির অভিযোগে আরামবাগের একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের তিন ডিরেক্টরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ডাঃ মুকুল আহমেদ, শেখ সৈয়দ আহমেদ ও ববি চৌধুরী।

অভিযোগ, ভোকেশনাল বোর্ড থেকে পাশ করা এক ছাত্রীর কাছ থেকে নার্সিং কোর্সে ভর্তি, বোর্ড পরিবর্তন এবং রেজিস্ট্রেশনের প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে কয়েক লক্ষ টাকা নেওয়া হয়। পরবর্তীতে ওই ছাত্রীর হাতে দেওয়া নথিপত্র নিয়ে সন্দেহ তৈরি হয়। অন্য রাজ্যের একটি অ্যাকাডেমিক কাউন্সিলের নামে পাঠানো নথি জাল বলে অভিযোগ ওঠে।

এরপর বিষয়টি নিয়ে ওই ছাত্রী আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর মঙ্গলবার রাতে আরামবাগ থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নার্সিং কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশনের নামে প্রতারণার অভিযোগের পাশাপাশি জাল নথি তৈরির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

বুধবার ধৃত তিনজনকে আদালতে তোলা হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে আরামবাগে নার্সিং শিক্ষার নামে প্রতারণা ও জাল নথি তৈরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande