তামিলনাড়ুর বাজেট নিয়ে কটাক্ষ বিজেপির, ‘প্রতিশ্রুতিহীন ও হতাশাজনক’
চেন্নাই, ৫ আগস্ট (হি. স.): তামিলনাড়ু সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটকে ‘হতাশাজনক’ ও ‘ফাঁপা বাজেট’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজন। বুধবার বাজেট পেশের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, নতুন সরকার বহু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও
তামিলনাড়ুর বাজেট নিয়ে কটাক্ষ বিজেপির, ‘প্রতিশ্রুতিহীন ও হতাশাজনক’


চেন্নাই, ৫ আগস্ট (হি. স.): তামিলনাড়ু সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটকে ‘হতাশাজনক’ ও ‘ফাঁপা বাজেট’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজন।

বুধবার বাজেট পেশের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, নতুন সরকার বহু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সেই প্রতিশ্রুতির প্রতিফলন বাজেটে দেখা যায়নি। সরকারের ১৫ বছরের উন্নয়ন পরিকল্পনার কথা বলা হলেও সেই লক্ষ্য পূরণে এই বাজেট যথেষ্ট কার্যকর নয় বলেও দাবি করেন তিনি।

তামিলিসাই বলেন, সরকারি স্কুলগুলির উন্নয়নে প্রায় ২৩২ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তাঁর মতে, রাজ্য সরকার চাইলে কেন্দ্রের পিএম-শ্রী প্রকল্প গ্রহণ করতে পারত। কেরলম ও তেলেঙ্গানার মতো রাজ্যও এই প্রকল্প গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি।

নারীকল্যাণ প্রসঙ্গে বিজেপি নেত্রীর অভিযোগ, সরকার বহু প্রতিশ্রুতি দিলেও মহিলাদের আর্থিক প্রণোদনা বাড়ানোর কোনও ঘোষণা বাজেটে নেই। তাঁর দাবি, ক্যানসার চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নে মাত্র ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা একেবারেই অপর্যাপ্ত।

তামিলিসাই সৌন্দররাজনের কথায়, এই বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং রাজ্যের মানুষ এতে হতাশ।

প্রসঙ্গত, তামিলগা ভেট্রি কাঝগম (টিভিকে) সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বুধবার তামিলনাড়ু বিধানসভায় পেশ করা হয়েছে। অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মারিয়া উইলসন প্রায় আড়াই ঘণ্টার বাজেট বক্তৃতায় শিক্ষা, নারীকল্যাণ, কর্মসংস্থান, পরিকাঠামো, পর্যটন, কৃষি ও সামাজিক ন্যায়কে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেন। বাজেটে মহিলাদের জন্য ৮ গ্রাম সোনার মুদ্রা ও রেশমি শাড়ি, পড়ুয়াদের ল্যাপটপ, ৫ লক্ষ যুবকের এআই প্রশিক্ষণ, ১০টি অলিম্পিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র-সহ একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। তবে রাজস্ব ঘাটতি ৫৫ হাজার ৭৭৫ কোটি টাকা এবং রাজ্যের ঋণের পরিমাণ ১০.৯৮ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে বলেও বাজেটে উল্লেখ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande