ইডেন গার্ডেন্সে সিএবি-র উদ্যোগে আয়োজিত বিশেষ বৈঠক
কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : নতুন মরসুমের প্রস্তুতি জোরকদমে চলার মধ্যেই অভিনব উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয় বঙ্গের বয়সভিত্তিক দলের প্রধান কোচদের সঙ্গেই ক্রিকেটার ও তাদের অভিভাবকদের মধ্যেই এক আন্তঃ
সিএবি-র উদ্যোগে আয়োজিত


কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : নতুন মরসুমের প্রস্তুতি জোরকদমে চলার মধ্যেই অভিনব উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয় বঙ্গের বয়সভিত্তিক দলের প্রধান কোচদের সঙ্গেই ক্রিকেটার ও তাদের অভিভাবকদের মধ্যেই এক আন্তঃ ক্রিয়ামূলক বৈঠক। যথারীতি মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের সামগ্রিক বিকাশে পরিবার ও দলের মধ্যে আরও সুদৃঢ় সমন্বয় গড়ে তোলা।

বুধবার এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার অনূর্ধ্ব - ১৯ মহিলা দলের প্রধান কোচ রুমেলি ধর এবং দলের সাপোর্ট স্টাফের সদস্যরা। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, নিয়মিত ফিটনেস, সুষম খাদ্যাভ্যাস, অনুশীলনের বাইরে জীবনযাত্রা এবং মরসুম জুড়ে বাড়িতেই অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তরুণ ক্রিকেটারদের মানসিক ও শারীরিক বিকাশে পরিবারের ইতিবাচক পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়েও আলোকপাত করেন কোচিং স্টাফেরা।

উল্লেখ্য, এদিন অভিভাবকেরাও বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেছেন এবং কোচদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পান। বৈঠক শেষে সকলে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, এমন তথ্যসমৃদ্ধ ও খোলামেলা আলোচনা শুধু খেলোয়াড়দের উন্নতিতেই নয়, অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কেও আরও স্পষ্ট ধারণা তৈরি করতে সাহায্য করবে। নতুন মরসুমের আগে সিএবির এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande