থানা ও দমকল দফতরের কাজ দেখলেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : কেমন কাজ করছে পুলিশ, দমকল প্রস্তুত কতটা? তা খতিয়ে দেখতে বুধবার সকালে উপর্যুপরি থানা, দমকল সদর দফতরে আচমকা সফরে গেলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্দর এলাকার ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় যান মুখ্যমন্ত্
থানা ও দমকল দফতরের কাজ দেখলেন মুখ্যমন্ত্রী


কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : কেমন কাজ করছে পুলিশ, দমকল প্রস্তুত কতটা? তা খতিয়ে দেখতে বুধবার সকালে উপর্যুপরি থানা, দমকল সদর দফতরে আচমকা সফরে গেলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বন্দর এলাকার ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাজ্য পুলিশের সদর দফতর লালবাজারে যান। কথা বলেন নগরপাল অজয় নন্দের সঙ্গে। সেখান থেকে যান দমকলের সদর দফতরে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ,স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও আচমকা সফরে বার হন। কলকাতা মেডিক্যাল কলেজে যান তিনি।

বুধবার সকালে পূর্ত দফতরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে বৈঠকের পর আচমকা থানাগুলি পরিদর্শনে বেরিয়ে পড়েন পুলিশমন্ত্রী। ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় যান তিনি। বন্দর এলাকার থানাগুলি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডিসি পোর্টও।

রাজ্যের প্রতিটি থানায় মহিলাদের সাহায্যের জন্য সহায়তা-শাখা তৈরি করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় সেই প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সেই বিষয়ে কথা বলেন। খতিয়ে দেখেন থানার খাতা।

পরপর দু’টি থানা পরিদর্শনের পর তিনি যান রাজ্য পুলিশের সদর দফতর লালবাজারে। কথা বলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের সঙ্গে।

সেখান থেকে তিনি যান দমকলের সদর দফতরে। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কোনও দুর্ঘটনা ঘটলে কতটা তাড়াতাড়ি দমকলপরিস্থিতির মোকাবিলা করতে পারবে। তা নিয়ে আলোচনা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande