দিনহাটায় সিপিএমের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ
কোচবিহার, ৫ আগস্ট (হি.স.): মঙ্গলবার গভীর রাতে দিনহাটার ভেটাগুড়ি ফুটবল মাঠ সংলগ্ন সিপিএম কার্যালয়ে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ। কার্যালয়ের ছাদ, দরজা ও জানলা ভেঙে ফেলার পাশাপাশি দলীয় পতাকা এবং অন্যান্য সামগ্রী বাইরে ফেলে দেওয়া হয়। বে
দিনহাটায় সিপিএমের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ


কোচবিহার, ৫ আগস্ট (হি.স.): মঙ্গলবার গভীর রাতে দিনহাটার ভেটাগুড়ি ফুটবল মাঠ সংলগ্ন সিপিএম কার্যালয়ে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ। কার্যালয়ের ছাদ, দরজা ও জানলা ভেঙে ফেলার পাশাপাশি দলীয় পতাকা এবং অন্যান্য সামগ্রী বাইরে ফেলে দেওয়া হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ। বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে বুধবারই ঘটনাস্থল পরিদর্শনে যান সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যরা। সিপিএমের প্রতিনিধিদল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে অভিযোগ দায়ের করেছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande