বাড়ির কাছে জমা জলে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু, শোকের ছায়া হলদিয়ার কুমারপুরে
হলদিয়া, ৫ আগস্ট ( হি. স.) : বাড়ির অদূরেই খেলতে গিয়ে বর্ষার জমা জলে পড়ে মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে হলদিয়া ভবানীপুর থানার কুমারপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম শেখ নঈম আক্তার (৮)। বুধবার দুপুরে শিশুটি একাই বাড়ির কাছ
বাড়ির কাছে জমা জলে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু, শোকের ছায়া হলদিয়ার কুমারপুরে


হলদিয়া, ৫ আগস্ট ( হি. স.) : বাড়ির অদূরেই খেলতে গিয়ে বর্ষার জমা জলে পড়ে মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে হলদিয়া ভবানীপুর থানার কুমারপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম শেখ নঈম আক্তার (৮)।

বুধবার দুপুরে শিশুটি একাই বাড়ির কাছে খেলতে গিয়েছিল। খেলার সময় আচমকাই পাইপলাইনের কাজের জন্য খোঁড়া একটি গর্তের জমা জলে পা পিছলে পড়ে যায় সে। এদিকে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরিশেষে বাড়ির অনতিদূরে জমা জলের গর্তে তাকে ভেসে থাকতে দেখেন স্বজনেরা।

ঘটনার খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande