বৃহস্পতিবার শ্রীভূমিতে নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পের ফর্ম বিতরণ
শ্রীভূমি, (অসম) ৫ আগস্ট (হি.স.) : রাজ্য সরকারের শিক্ষার্থী কল্যাণমূলক উদ্যোগ মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প ও মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্প-এর আওতায় বৃহস্পতিবার শ্রীভূমি জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনপত্র (ফর্ম) বিতরণ করা হবে। এ উপলক্ষে জেল
বৃহস্পতিবার শ্রীভূমিতে নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পের ফর্ম বিতরণ


শ্রীভূমি, (অসম) ৫ আগস্ট (হি.স.) : রাজ্য সরকারের শিক্ষার্থী কল্যাণমূলক উদ্যোগ মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প ও মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্প-এর আওতায় বৃহস্পতিবার শ্রীভূমি জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনপত্র (ফর্ম) বিতরণ করা হবে। এ উপলক্ষে জেলার বিভিন্ন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের স্বামী বিবেকানন্দ কলেজে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজসেবী রতি রঞ্জন দাস।

এছাড়া শ্রীভূমি ডায়েটে জেলা পরিষদের সভাপতি ড. অনিল কুমার ত্রিপাঠী, করিমগঞ্জ কলেজে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মালাহ ও শ্রীভূমি পুরসভার সভাপতি রবীন্দ্র চন্দ্র দেব, করিমগঞ্জ পলিটেকনিকে বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক, নবীন চন্দ্র কলেজে বিধায়ক জাকারিয়া আহমেদ ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, রবীন্দ্র সদন মহিলা কলেজে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, নিলামবাজার কলেজে বিধায়ক আমিনুর রসিদ চৌধুরী ও আসাম রাজ্যিক মহিলা কমিশনের সদস্য শিপ্রা গুণ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য এবং রামকৃষ্ণনগর কলেজে বিধায়ক বিজয় মালাকার ছাত্রছাত্রীদের হাতে প্রকল্পের ফর্ম তুলে দেবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে ফর্ম বিতরণ কর্মসূচি সম্পন্ন করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। জেলা আয়ুক্ত কার্যালয়ের উন্নয়ন শাখার অতিরিক্ত জেলা আয়ুক্ত ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে প্রয়োজনীয় নির্দেশ জারি করেছেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande