বেলুড়ের অম্বিকা জুট মিলে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
হাওড়া, ৫ আগস্ট (হি. স.): বুধবার সকালে হাওড়ার বেলুড় থানা এলাকার অম্বিকা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সকালে জুট মিলের কাটিং সেকশন থেকে আচমকাই ঘন ধোঁয়া বেরোতে দেখেন শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আগুনের বিষয়টি নজ
আগুন


হাওড়া, ৫ আগস্ট (হি. স.): বুধবার সকালে হাওড়ার বেলুড় থানা এলাকার অম্বিকা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সকালে জুট মিলের কাটিং সেকশন থেকে আচমকাই ঘন ধোঁয়া বেরোতে দেখেন শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আগুনের বিষয়টি নজরে আসে। খবর দেওয়া হয় দমকল বিভাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুনের তীব্রতা বেশি থাকায় এবং এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলের কাছে ভিড় করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা আগুন যাতে আশপাশের অংশে ছড়িয়ে না পড়ে, সে জন্য দ্রুত ব্যবস্থা নেন।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর দমকল ও পুলিশ গোটা এলাকা পরিদর্শন করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande